০৮ অক্টোবর ২০১৫

আমার কথা

কোনো একটা স্পেসিফিক জিনিসের পেছনে লেগে থাকাটা আসলেই খুবই কষ্টের । কিন্তু এই কষ্টটার আনন্দ তখনি যখন জিনিসটা তার অভীষ্ঠ লক্ষ্যে পৌছায় । ব্যাপারটা আমার কাছে অনেকটা নতুন কিছু আবিষ্কারের পরের মূহূর্তটার মত । আর আমি এটা করতে অসম্ভব রকমের ভালোবাসি । কারণ আমার প্যাশন আমাকে এটা শিখিয়েছে ।

তাই আর যাই হোক আমি এটা করি এবং এটা করে যাব । 
 
== Happy Coding 
 
বেসিক  
Signed integer ও UnSigned integer এর মধ্য পার্থক্য কি ?
উঃ  Signed integer ধনাত্মক বা ঋণাত্মক যেকোন সংখ্যাই ধারন করতে পারে । কিন্তু UnSigned integer কেবল ধনাত্মক সখ্যা ধারন করতে পারে । সেই সাথে UnSigned integer এর সুবিধা হচ্ছে এর রেইঞ্জ অনেক বেশি । 
যেমন Signed integer ধারন করে -32768 থেকে +32767্যন্তআর এদিকে UnSigned integer ধারন করে 0 থেকে 65535্যন্ত নাম্বারমূহ । সুতরাং কেবল ধনাত্মক খ্যা ধারন করায় কেবল UnSigned integer দিয়ে আপনি অনেক গুলু সখ্যা নিয়ে কাজ করতে পারছেন । 

আরো বিস্তারিত ভাবে বললে, Signed Integer মানে হলো ইন্টিজার ডাটাটার সামনে + বা - সাইন বসতে পারে। অর্থাৎ সংখ্যাটা পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। যখন এটা হয় তখন মোট যে কয়টা সংখ্যা লেখা যায় ইন্টিজার ব্যবহার করে সেটা দুভাগে ভাগ হয়ে যায়। অর্ধেকটা চলে যায় পজিটিভের জন্য, বাকীটা নেগেটিভের জন্য। রেঞ্জটা হয় -৩২৭৬৮ থেকে ৩২৭৬৭।
আর Unsigned Integer এর সামনে কোন চিহ্ন নেই, তাই সেটা অবশ্যই পজিটিভ। তখন মোট যতগুলো লেখা যায় তার সবগুলোই পজিটিভ নম্বর লেখার জন্য ব্যবহৃত হয়। রেঞ্জঃ ০ থেকে ৬৫৫৩৫।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন